প্রযুক্তি ফিচার

‘উড়ুক্কু গাড়ি’ চলাচলের বিষয়টি এখন কেবল নিছক কল্পনা নয়!

‘উড়ুক্কু গাড়ি’ চলাচলের বিষয়টি এখন কেবল নিছক কল্পনা নয়!

এই তো কিছুদিন আগেও ‘উড়ুক্কু গাড়ি’ চলাচলের বিষয়টি কেবল নিছক কল্পনা মনে করা হতো।। তবে বর্তমানে সেই ধারণাকে বাস্তবায়নে কাজ করছে বেশ কিছু গাড়ি নির্মাতা প্রতিষথান। সম্প্রতি এমনই একটি প্রকল্পে  একজোট হয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি এবং উড়তে সক্ষম গাড়ি তৈরিতে নিবেদিত প্রতিষ্ঠান স্কাইড্রাইভ।

প্রাথমিকভাবে ভারতকে কেন্দ্র করে নতুন বাজার খুলতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে, যেখানে গাড়ির বাজারের প্রায় অর্ধেকই রয়েছে সুজুকির দখলে।

 

সম্প্রতি সুজুকি বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি নির্মাণে তাদের ভারতের কারখানায় প্রায় ১৩৭ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ভারতীয় মুদ্রায় যেটির মান প্রায় দশ হাজার চারশ কোটি রুপি। প্রতিষ্ঠান দুটি অবশ্য তাদের চুক্তির বিনিয়োগ,উৎপাদন বা লক্ষ্য রূপরেখার বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।

আরও পড়ুনঃ পকেটে নিয়েই ঘোরা যাবে এ সি

 

২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাইড্রাইভের সঙ্গে ট্রেডিং হাউজ ‘ইটোচু কর্পোরেশন’, প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনইসি কর্পোরেশন’ এবং প্রাকৃতিক জ্বালানী প্রতিষ্ঠান ‘এনেওস হোল্ডিংস ইনকর্পোরেশন’-এর মত জাপানের বড় ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদারিত্ব রয়েছে।

 

স্কাইড্রাইভের ওয়েবসাইট বলছে, ২০২০ সালে প্রতিষ্ঠানটির ‘সিরিজ বি’ তহবিলে সর্বমোট জমা পড়েছিল পাঁচশ’ ১০ কোটি ইয়েন, ডলারের হিসাবে যেটি প্রায় চার কোটি ২০ লাখ ডলার।

 

বর্তমানে স্কাইড্রাইভ একটি সরু দুই সিটের বিদ্যুচ্চালিত ‘উড়ুক্কু গাড়ি’ নির্মাণে কাজ করছে, যেটি পুরোদমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। যৌথ বিবৃতিতে অবশ্য সুজুকির এই গাড়িটি নিয়ে কাজ করার বিষয়টির উল্লেখ নেই।

 

পাশাপাশি, কার্গো ড্রোন নির্মাণ করা এ প্রতিষ্ঠানটির ২০২৫ সালে জাপানের ওসাকা শহরে আয়োজিত ‘ওয়ার্ল্ড এক্সপো’-তে ‘উড়ুক্কু গাড়ি’ সেবা চালু করার লক্ষ্য নিয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

 

সুজুকির এ অংশীদারিত্ব তাদের ব্যবসায় অটোমোবাইল, মোটরসাইকেল এবং আউটবোর্ড মটরস-এর পর ‘উড়ুক্কু গাড়ি’কে চতুর্থ গতিশীল ব্যবসায়িক পণ্য হিসেবে যোগ করবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর